আজ থেকে নতুন যে সূচিতে চলবে মেট্রোরেল

১৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সময়সূচিতে উভয়দিকে এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এখন থেকে সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে, আর শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত।

সম্প্রতি ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, যাত্রীসেবার মান আরও উন্নত করতে এবং যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কার্যকর হবে আগামী ১৯ অক্টোবর (রবিবার) থেকে।

যে স্টেশন থেকে যখন ছাড়বে ট্রেন

উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬