ফান্ডের টাকার খোঁজে ট্রেজারার অফিসে ডাকসু নেতারা

২৬ অক্টোবর ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৮ PM
ঢাবির রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও

ঢাবির রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও © টিডিসি ফটো

হল সংসদ এবং ডাকসুর অতীতের সব ফান্ডের হিসাব দিয়ে বাজেট বুঝিয়ে দেওয়া এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে টোকাই, ভবঘুরে, মাদকমুক্ত করাসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করেছে শিক্ষার্থীরা। 

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের নেতৃত্বে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করেন তারা। 

রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও কর্মসূচির একপর্যায়ে তারা এ তিন দাবি নিয়ে ট্রেজারার অফিসে বিক্ষোভ করতে থাকে। এসময় ঢাবি ট্রেজারার ও প্রক্টরের উপস্থিতিতে তাদের অবস্থান কর্মসূচিকে ঘিরে বাকবিতণ্ডা চলে। এ সময় ডাকসু নেতারা আজকের মধ্যে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে পুলিশে সোপর্দ করার দাবি জানান। 

এর আগে, গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গ্রুপগুলোতে এ ঘোষণা দেন। কর্মসূচি ঘোষণা করে এবি যুবায়ের ফেসবুকে লেখেন, আগামীকাল (রবিবার) দুপুর ২টায় রেজিস্ট্রার ভবন ঘেরাও এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সব হল থেকে মিছিল নিয়ে দুপুর ২টায় রেজিস্ট্রার ভবনে আসার অনুরোধ।

তিনি আরও লেখেন, আমাদের তিন দফা দাবি রয়েছে। সেগুলো হল- হল সংসদ এবং ডাকসুর অতীতের সকল ফান্ডের হিসাব দিয়ে বাজেট বুঝিয়ে দিতে হবে এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে টোকাই, ভবঘুরে, মাদকমুক্ত করতে হবে এবং এরসাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।

এছাড়া, ৩রা আগস্ট, ২০২৪ খুনী হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্বদানকারী ট্রেজারার অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ সকল ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬