উচ্ছেদ-বিশৃঙ্খলা-সম্পত্তি ধ্বংস করা কখনো শিক্ষার্থীর কাজ হতে পারে না: ঢাবি অধ্যাপক

২৬ অক্টোবর ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০২:১২ PM
অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন © সংগৃহীত

ডাকসু, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। 

আজ রবিবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, কোনোরকম উচ্ছেদ, বিশৃঙ্খলা, সম্পত্তি ধ্বংস বা কাউকে আঘাত করা কখনো শিক্ষার্থীর কাজ হতে পারে না। এমন কাজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও নেই।

ঢাবি অধ্যাপক লেখেন, ছাত্ররা সব সময় আইনসিদ্ধ কাজ করে। বিশ্ববিদ্যালয়ের কাজের প্রকার বেঁধে দায়িত্ব ভাগ করা আছে। বিশ্ববিদ্যালয় মানবিকতা শেখায়। গাজা নিয়ে যে আমেরিকার শিক্ষার্থী ও শিক্ষকরা রাস্তায় নেমেছিল রাজনৈতিক কারণে না বরং মানবিকতার কারণে। বিশ্ববিদ্যালয়ের আদর্শ হল জীবনের প্রতি সদয় দৃষ্টিভঙ্গি—রাস্তার কুকুর থেকে শুরু করে সব জীবের প্রতি সম্মান এবং যত্ন দেখানো শিক্ষার্থীর মৌলিক গুণ হওয়া উচিত। 

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের নৈতিক বোধ ও আইনগত শৃঙ্খতা বজায় রেখে মানবিক চেতনা কাজে লাগানো শিখতে হবে—এটাই সুশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬