ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

২০ অক্টোবর ২০২৫, ০৪:০৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনের খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। মিছিল শেষে সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন মার্কেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা ছাত্রদলের নেতাকর্মীদের।

এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, জুবায়েদ শুধুমাত্র ছাত্রদল নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাণবন্ত ছাত্র ও বন্ধুবৎসল তরুণ। তার হত্যার পেছনে যে কারণই থাকুক, একটি সংগঠিত অপরাধ সংঘটিত হয়েছে এবং হত্যাকারীদের রাজনৈতিক ছত্রছায়া বা প্রভাব থাকলে তা বের করে আনতে হবে। আমরা চাই, ঘটনাটি যেন ‘প্রেমঘটিত’ বলে আড়াল না করা হয়। কারণ অতীতে অনেক রাজনৈতিক হত্যাকেও ব্যক্তিগত ঘটনায় পরিণত করে ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা স্বচ্ছ তদন্ত ও দ্রুত বিচার চাই।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ,সহ-সভাপতি মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহের রহমান। এছাড়াও শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও হল ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন খুন হয়েছেন। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতিও ছিলেন। 

অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬
টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিবন্ধিতা জয় করে জিপিএ-৫, ইয়াসিরের ডাক্তার হওয়ার স্বপ্নে…
  • ১২ আগস্ট ২০২৬
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬