জবি শিক্ষার্থী খুন

আসামি গ্রেপ্তারে ৪ ঘন্টার আল্টিমেটাম ছাত্রদলের

১৯ অক্টোবর ২০২৫, ০৯:২৫ PM
ভবনের বাইরে অবস্থান করছেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা

ভবনের বাইরে অবস্থান করছেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

পুরান ঢাকার আরমানীটোলায় টিউশনিতে এসে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন। এ ঘটনায় আসামি গ্রেপ্তারে ৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল।

আজ রবিবার (১৯ অক্টোবর) রাত ৮.২৫ মিনিটের দিকে আসামি গ্রেপ্তারের জন্য ৪ ঘন্টার আল্টিমেটাম দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
 
তিনি বলেন, আমরা আমাদের ভাই জুবায়েদের হত্যার বিচার চাই। কোনো প্রকার তালবাহান মানব না। আগামী ৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হক ও বংশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ওই ভবনের ৫ম তলায় থাকা ছাত্রীর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

এর আগে আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে আরমানিটোলার নূরবক্স লেনে অবস্থিত একটি আবাসিক ভবনে খুন হন জুবায়েদ রহমান। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত শিক্ষার্থী জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি। 

ঘটনার পর আরমানিটোলায় অবস্থিত ওই বাসাটিকে ঘিরে রেখেছে জবি শিক্ষার্থী ও স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, যে ভবনে তিনি টিউশনি করাতেন সেই বাসার ৩য় তলার সিড়িঁতে তার লাশ পড়ে ছিল। নিচ তলা থেকে তিন তলা পর্যন্ত সিঁড়িতে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ওই বাসারই ৫ম তলায় জুবায়েদ রহমান একাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। ফিজিক্স, কেমেস্ট্রি ও হায়ার ম্যাথ পড়াতেন জুবায়েদ।

ওই ছাত্রীর বরাত দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র আরও জানান, পড়াতে আসার আগ মূহুর্তে ওই ছাত্রী জুবায়েদ রহমানকে ফোন করে বলেন, আজ পড়াতে আসবেন কিনা। এ সময় তিনি (জুবায়েদ) বলেন, নূর বক্স লেনে প্রবেশ করেছেন এবং ওই ছাত্রী লোকেশন চেক করে দেখেন জুবায়েদ ওই লেনে প্রবেশ করেছেন। 

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬