পুরান ঢাকার ভবন থেকে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার

১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২৮ PM
জুবায়েদ রহমান

জুবায়েদ রহমান © টি

পুরান ঢাকার একটি পরিত্যাক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

জানা গেছে, নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম । তিনি বলেন, ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী মারা গেছেন। ওইটা তার টিউশনির বাসা ছিল। ওই বাসায় তার টিউশনি ছিল। এখনো কোন কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।

ট্যাগ: জবি
হাসপাতালে ওষুধ পাঠালেও বঞ্চিত সেন্টমার্টিনের রোগীরা, টাকা দ…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রায় ৫০০ কোটি টাকার ভবন নির্মাণকাজ পাচ্ছে কালো তালিকাভুক্ত…
  • ২১ নভেম্বর ২০২৬
৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পূর্ব তিমুর
  • ২১ নভেম্বর ২০২৬
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জান…
  • ২১ নভেম্বর ২০২৬
মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬