জবি ছাত্র খুন

বাইরে শিক্ষার্থীরা, ভেতরে ছাত্রীর পরিবারকে ডিসি, এসি ও ওসির জিজ্ঞাসাবাদ

১৯ অক্টোবর ২০২৫, ০৯:০৪ PM
পুরান ঢাকার নুরবক্স লেনের রৌশান ভিলা ভবনের বাইরে শিক্ষার্থীদের অবস্থান ও ইনসেটে জুবায়েদ রহমান

পুরান ঢাকার নুরবক্স লেনের রৌশান ভিলা ভবনের বাইরে শিক্ষার্থীদের অবস্থান ও ইনসেটে জুবায়েদ রহমান © টিডিসি সম্পাদিত

পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি ভবনে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান। তিনি ওই বাসার ৫ম তলায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। এ ঘটনার পর বাসার বাহিরে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, দিচ্ছেন নানা স্লোগান। 

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হক ও বংশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ওই ভবনের ৫ম তলায় থাকা ছাত্রীর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

এর আগে আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে আরমানিটোলার নূরবক্স লেনে অবস্থিত একটি আবাসিক ভবনে খুন হন জুবায়েদ রহমান। পরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত শিক্ষার্থী জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি। 

ঘটনার পর আরমানিটোলায় অবস্থিত ওই বাসাটিকে ঘিরে রেখেছে জবি শিক্ষার্থী ও স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, যে ভবনে তিনি টিউশনি করাতেন সেই বাসার ৩য় তলার সিড়িঁতে তার লাশ পড়ে ছিল। নিচ তলা থেকে তিন তলা পর্যন্ত সিঁড়িতে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ওই বাসারই ৫ম তলায় জুবায়েদ রহমান একাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। ফিজিক্স, কেমেস্ট্রি ও হায়ার ম্যাথ পড়াতেন জুবায়েদ।

ওই ছাত্রীর বরাত দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র আরও জানান, পড়াতে আসার আগ মূহুর্তে ওই ছাত্রী জুবায়েদ রহমানকে ফোন করে বলেন, আজ পড়াতে আসবেন কিনা। এ সময় তিনি (জুবায়েদ) বলেন, নূর বক্স লেনে প্রবেশ করেছেন এবং ওই ছাত্রী লোকেশন চেক করে দেখেন জুবায়েদ ওই লেনে প্রবেশ করেছেন। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9