হাসপাতালে চিকিৎসাধীন ঢাবির সাবেক ছাত্র নুর আর নেই

০৬ অক্টোবর ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM
ঢাবির লেদার ইন্সটিটিউটের শিক্ষার্থী নুর হোসাইন

ঢাবির লেদার ইন্সটিটিউটের শিক্ষার্থী নুর হোসাইন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১২-১৩ সেশনের ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (আইলেট) নুর হোসাইন নামে সাবেক এক শিক্ষার্থী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

জানা গেছে, নুর হোসাইন ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগে তিনি রাজধানীর ইউনিহেলথ স্পেশালাইজড চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে জানান।

আরও পড়ুন: লাইফ সাপোর্টে থাকা ইমেরিটাস অধ্যাপককে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ৩১ তম ব্যাচের নুর হোসাইন ভাই ঢাকাস্থ ইউনিহেলথ স্পেশালাইজড হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

তিনি আরও লেখেন, আজ বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

 

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬