শিবির না করা শিক্ষার্থীদেরকেও ডাকসুর প্যানেলে রাখল শিবির

১৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করতে শিবিরের প্রেস ব্রিফিং

ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করতে শিবিরের প্রেস ব্রিফিং © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস প্রার্থী করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ব্রিফিংয়ে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম এবং ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ। 

শিবিরের সাথে সম্পৃক্ত নন এমন কয়েকজন শিক্ষার্থীকেও নিজেদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছে এ সংগঠনটি। শিবিরের দাবি, প্যানেলকে যোগ্যতাসম্পন্ন প্রার্থী দিয়ে পরিপূর্ণ করা এবং অন্তর্ভুক্তিমূলক করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানের আলোকে এ তালিকায় রয়েছেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম ঝুমা; কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা; আন্তর্জাতিক সম্পাদক খান জসীম; ক্রীড়া সম্পাদক আরমান হোসেন; সদস্য সর্ব মিত্র চাকমা, রাইসুল ইসলাম। এর বাইরে, ডাকসুর সদস্য পদপ্রার্থী হিসেবে শিবিরের প্যানেলে আছেন সাবিকুন্নাহার তামান্না এবং মোছা: আফসানা আক্তার, যারা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী। 

ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ বাদে প্যানেলে এজিএস প্রার্থী হিসেবে রয়েছেন শিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনীম জুমা; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার; কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসীম (চলতি বছরের জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী); সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক); ক্রীড়া সম্পাদক আরমান হোসেন; ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ; সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ; গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান; ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া।

এছাড়া, ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে। তার মধ্যে মিফতাহুল ইসলাম মারুফ, রায়হান উদ্দিন, সর্ব মিত্র চাকমা, জয়েন উদ্দিন সরকার তন্ময়, রাইসুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারি মোছা: আফসানা আক্তার অন্যতম।

 

 

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আখতার গ্রুপ, পদ ১০, আবেদন ১৫…
  • ৩১ আগস্ট ২০২৬
অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনেই আওয়ামী সরকার কয়েক লক্ষ কোটি …
  • ৩১ আগস্ট ২০২৬
ইমেইল পাঠায়নি সব প্রতিষ্ঠান, মেয়াদ বাড়ানো নিয়ে নতুন পরিকল্প…
  • ৩১ আগস্ট ২০২৬
পে স্কেল চূড়ান্ত আজই!
  • ৩১ আগস্ট ২০২৬
১১ বছর পর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় নতুন পে-স্কেল, বাস্তবা…
  • ৩১ আগস্ট ২০২৬
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ৩১ আগস্ট ২০২৬