ডাকসু নির্বাচনে স্বতন্ত্র আংশিক প্যানেলে লড়বেন এবি জুবায়ের-মোসাদ্দেকরা

১৮ আগস্ট ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:০৮ PM
সংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র আংশিক প্যানেলের প্রার্থীরা

সংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র আংশিক প্যানেলের প্রার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র আংশিক প্যানেলে লড়বেন ক্যাম্পাসের পরিচিত কয়েকটি মুখ। তাদের প্যানেলে কোনও ভিপি, জিএস পদ থাকছে না। তারা বিভিন্ন সম্পাদক পদে লড়বে। এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, আব্দুর রহমান আল ফাহাদ, আশিক খানসহ পরিচিত অনেকে এ প্যানেলে থাকছেন।

সোমবার (১৮ আগস্ট) ডাকসু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডাকসু নির্বাচন অফিস থেকে বের হয়ে এ কথা জানান তারা। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। আর  সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি জুবায়ের।

মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য আমাদের অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। অবশেষে প্রায় ৭ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছি। সাহিত্য নিয়ে আমার শিক্ষা জীবনে অনেক কাজ করেছি। সে জায়গা থেকে আমি এই পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেস্টা করব।’

আরও পড়ুন: ছাত্রদল থেকে ভিপি-জিএস প্রার্থী হতে পারেন আবিদ ও হামীম, আরও যারা আলোচনায়

এ সময় তিনি শিক্ষার্থীদেরকে নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদেরকে সতর্কতার সঙ্গে প্রার্থী নির্বাচন করে ভোট দিতে হবে। যেন বিগত বছরগুলোর ন্যায় নির্বাচিত প্রার্থীরা শিক্ষার্থীদের উপর জুলুম-নির্যাতন না চালাতে পারে। কারণ ডাকসু পরিবর্তী সময়ে এ প্রার্থীরাই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে।’

বিসিবির বোর্ড সভায় এল যে ৭ সিদ্ধান্ত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, আরেক নে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬