ডাকসুর মনোনয়ন ফরম তুলতে সিনেটে শিবিরের প্যানেল

১৮ আগস্ট ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:০৮ PM
মনোনয়ন ফরম তুলতে সিনেট ভবনে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা

মনোনয়ন ফরম তুলতে সিনেট ভবনে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা মনোনয়ন ফরম তুলতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ও ঢাবি সভাপতি এস এম ফরহাদসহ তাদের প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ সমর্থক-শোভাকাঙ্ক্ষীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান।

এসময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ, ঢাবি শিবিরের সাধারন সম্পাদক মহিউদ্দিন খান, শিবির নেতা রায়হান উদ্দিন, আব্দুল্লাহ আল মিনহাজ, আসিফ আব্দুল্লাহ, ইকবাল হায়দার, আরমান হোসেন, খান জসীম, সাজ্জাদ হোসাইন খাঁনসহ অনেককে দেখা যায়। এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীদেরকেও শিবিরের সাথে দেখা গেছে।  

জানা গেছে, আজ (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করবে ইসলামী ছাত্রশিবির। তবে এ বারের ডাকসু প্যানেলে দলীয় কর্মী ছাড়াও তিন ক্যাটাগরির প্রার্থী রাখার চিন্তা শিবিরের। তার মধ্যে নারী, হিন্দু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখার চিন্তা রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সংগঠনটি ভিপি পদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, জিএস পদে ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানকে নিয়ে প্যানেল ঘোষণা করতে পারে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ১২ আগস্ট। গতকাল (রবিবার) পর্যন্ত ছয় দিনে ডাকসুতে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১২৫ প্রার্থী।

 

পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন রাব্ব…
  • ৩১ অক্টোবর ২০২৬
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় ১০৭ জনে উত্তীর্ণ ১০৫, জিপিএ-৫ পেল…
  • ৩১ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক…
  • ৩১ অক্টোবর ২০২৬
ছোট ভাই-বোনেরা, কোনোকালেই আমি এসএসসি-এইচএসসিতে A+ পাই নাই
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে লক্ষ্মীপুরে সেরা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, পা…
  • ৩১ অক্টোবর ২০২৬