দুই সন্তানকে নিয়ে ডাকসুর মনোনয়ন ফরম নিলেন ঢাবি শিক্ষার্থী

১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৭:১৮ PM
সন্তানদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম নিলেন ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ

সন্তানদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম নিলেন ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ © টিডিসি

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়ন ফরম নিলেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে হাজী মোহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষের রুম থেকে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ঢাবি শিক্ষার্থী সাইফুল্লাহ বলেন, ‘আমার বড় মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে ফর্ম নিয়েছি এটা স্মৃতি হয়ে থাকবে। আমার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ডাকসুর ফরম নিয়েছি, যা পরবর্তী কয়েক প্রজন্মের পরেও ডাকসুর গুরুত্ব জীবন্ত থাকবে।’

তিনি বলেন, ‘ডাকসুর গুরুত্ব পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যে জীবন্ত রাখতে আমি আমার দুই সন্তানকে নিয়ে ফরম তোলার সিদ্ধান্ত নিই। আমি চাই ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, যাতে আমার ছেলে মেয়ের প্রজন্মও বিনা বাধায় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে ডাকসু বন্ধ। জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে আমরা ডাকসু পেয়েছি, এটা আমাদের কাছে স্বপ্নের মতো। নির্ধারিত সময়ের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। আমি হাজী মুহম্মদ মুহসীন হলের হল সংসদ নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।’

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬