আজ ডাকসুর মনোনয়ন সংগ্রহ করেছেন ১ জন, মোট ৪৩

১৫ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩০ AM
ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন

ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চতুর্থ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন মাত্র ১ জন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে একজন। তিনি সদস্য পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট মনোনয়ন পত্র সংগ্রহ করেছে ৪৩ জন।

উল্লেখ্য, মোট ৪৩ জন প্রার্থীর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১৩ জন।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬