দুই দিনে ডাকসু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০ জন

১৩ আগস্ট ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৮ AM
প্রেস ব্রিফিং

প্রেস ব্রিফিং © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের (গতকাল ও আজ) দুই দিনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে ২০ জন্য প্রার্থী। এর মধ্যে ৫ জন কেন্দ্রীয় ভিপি এবং বাকি ১৫ জন অন্যান্য পদের জন্য মনোনয়নপত্র  নিয়েছেন। 

বুধবার (১৩ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চীফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গতকাল ডাকসু মনোনয়নপত্র গ্রহণ করেছে ৭ জন।  যার মধ্যে ভিপি পদে ছিল দুই জন। আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৩ জন যার মধ্যে ভিপি পদে ৩ জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। সেইসাথে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

জুনিয়রকে ডাকা নিয়ে চুয়েটে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
  • ২৮ নভেম্বর ২০২৬
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের রাজপথে আসতে হবে না, আপনাদের দায়িত্ব আমরা নিয়েছি
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্…
  • ২৮ নভেম্বর ২০২৬
একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা—হাসিনাকে রাশেদ খাঁন
  • ২৮ নভেম্বর ২০২৬
যশোরে বৃষ্টির প্রভাবে সবজির দাম চড়া
  • ২৮ নভেম্বর ২০২৬