ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু কাল, ফি ৩০০ টাকা

১১ আগস্ট ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৭:০৫ PM
ঢাবির লোগো ও ডাকসু ভবন

ঢাবির লোগো ও ডাকসু ভবন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর মনোনয়নপত্র আগামীকাল থেকে সংগ্রহ করা যাবে এবং মনোনয়ন ৩০০টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) ডাকসুর চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত (সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চীফ রিটার্নিং অফিসারের অফিস হতে প্রার্থীকে সশরীরে সংগ্রহ এবং ১৯ আগস্ট ২০২৫ তারিখ বেলা ৩টার মধ্যে দাখিল করতে হবে। একই সময়ে হল সংসদের মনোনয়ন পত্র সংশ্লিষ্ট হলের হল রিটার্নিং অফিসারগণের নিকট হতে প্রার্থীকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না ।
প্রতিটি ডাকসুর মনোনয়ন ফরমের ফি ৩০০ (তিনশত) টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬