ডাকসুর অন্যতম নারী ভিপি মাহফুজা খানম আর নেই

১২ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
মাহফুজা খানম

মাহফুজা খানম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দ্বিতীয় নারী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মাহফুজা খানম আর নেই। মঙ্গলবার সকালে অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর পান্থপথে অবস্থিত হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মাহফুজা খানম রাজধানীর ইন্দিরা রোডে স্বামী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে থাকতেন। শফিক আহমেদের সহযোগী আইনজীবী সিফাত মাহমুদ জানিয়েছেন, সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মাহফুজা-শফিক দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ও মেয়ে চিকিৎসক এবং ছোট ছেলে মাহবুব শফিক পেশায় আইনজীবী।

ছাত্র রাজনীতিতে মাহফুজা খানম ছিলেন একজন পথিকৃৎ। ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ডাকসু ভিপি নির্বাচিত হন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেলেও তৎকালীন পাকিস্তান সরকার রাজনৈতিক কারণে তাকে পাসপোর্ট দেয়নি।

পেশাগত জীবনে মাহফুজা খানম বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন।

সমাজ ও সংস্কৃতিচর্চায়ও তার অবদান অনন্য। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

ট্যাগ: ডাকসু
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের রাজপথে আসতে হবে না, আপনাদের দায়িত্ব আমরা নিয়েছি
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষাকে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়: প্রধানমন্…
  • ২৮ নভেম্বর ২০২৬
একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা—হাসিনাকে রাশেদ খাঁন
  • ২৮ নভেম্বর ২০২৬
যশোরে বৃষ্টির প্রভাবে সবজির দাম চড়া
  • ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল, বদলি ও জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষা সচ…
  • ২৮ নভেম্বর ২০২৬