আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের ব্যানার পুড়িয়ে দিলেন বিএনপির নেতাকর্মীরা

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ PM
কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ লেখা ব্যানার

কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ লেখা ব্যানার © টিডিসি

রাজশাহী নগরীতে বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর শাখার কার্যালয় উদ্বোধন-সংক্রান্ত একটি ব্যানারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ লেখা একটি ব্যানার টাঙানো হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কে বা কারা ব্যানারটি টাঙিয়ে রেখে যায়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালেই বিষয়টি জানাজানি হলে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। সেখানে নেতৃত্ব দেন বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। একপর্যায়ে তারা ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

শামসুল আলম মিলু বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে ব্যানার টাঙানো ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করেন। তবে চেহারা স্পষ্ট বোঝা যায়নি। পরে সঙ্গে থাকা কর্মীরা ব্যানারটি ছিঁড়ে আগুন দেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে ব্যানারটি টাঙানো হয়। পরে সেটি পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। কারা টাঙিয়েছে বা পুড়িয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬