ডাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭ জন

১২ আগস্ট ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৩৬ AM
মনোনয়নপত্র সংগ্রহ করছেন এক প্রার্থী

মনোনয়নপত্র সংগ্রহ করছেন এক প্রার্থী © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন প্রার্থী। এর মধ্যে দুজন কেন্দ্রীয় ভিপি ও বাকি পাঁচজন কেন্দ্রীয় সদস্য পদে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় থেকে ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ করে তারা। এবারের মনোনয়নপত্র মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থী সজীব হোসেন, যিনি কেন্দ্রীয় সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।। আনুষঙ্গিক পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে ফর্মের মূল পরিশোধ করে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে দুজন কেন্দ্রীয় ভিপি এবং বাকি ৫ জন কেন্দ্রীয় সদস্য পদের জন্য মনোনয়ন নিয়েছেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইয়ে যুক্ত হচ্ছে জুলাই ২৪-এর অভ্যুত্থান

গতকাল ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত (সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ এবং ১৯ আগস্ট বেলা ৩টার মধ্যে দাখিল করতে হবে। একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের হল রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।

আরও বলা হয়, ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না ।

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইওটি প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণে ক্ষতি কমবে ১৫-১৬ শতাংশ: ব…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দিন দিন ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬