ডাকসুর উদ্যোগে ঢাবিতে সিরিজ মেডিকেল ক্যাম্প শুরু কাল

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ PM
ডাকসু

ডাকসু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে একটি করে সিরিজ মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জগন্নাথ ও শামসুন্নাহার হলে ক্যাম্প আয়োজেনর মধ্য দিয়ে এর সূচনা হবে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এ তথ্য জানিয়েছেন। মাসে একদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সিরিজ ক্যাম্প চলবে।

তথ্য অনুযায়ী, ডাকসুর আয়োজনে প্রতি মাসে একটি করে মেডিকেল সিরিজ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ (ডার্মাটোলজি) বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। এ ছাড়া চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে।

ডাকসু জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী সকল শিক্ষার্থী নির্ধারিত স্থানে এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এতে সহযোগিতায় রয়েছে ইবনে সিনা ট্রাস্ট।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬