ডাকসুর উদ্যোগে ক্যাম্পাস থেকে ভবঘুরে উচ্ছেদ অভিযান

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ PM
টিএসসির মেট্রোস্টেশনের নিচে ভবঘুরেদের  ব্যবহৃত জিনিসপত্র সরানে হচ্ছে

টিএসসির মেট্রোস্টেশনের নিচে ভবঘুরেদের ব্যবহৃত জিনিসপত্র সরানে হচ্ছে © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকাসক্ত, পাগল ও ভবঘুরে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। টিএসসির মেট্রোস্টেশনের নিচ থেকে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অভিযান পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি বলেন, ‘ক্যাম্পাসে আমরা দেখছি মাদকাসক্ত, পাগল ও ভবঘুরেরা অবস্থান করছে। এদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং ভবিষ্যতে তাদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। তার আগপর্যন্ত এটি আমাদের স্বাভাবিক অভিযান। আজ আমরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে যেখানে এ ধরনের সমস্যা আছে সেসব জায়গায় অভিযান চালাব এবং সমাধান করব।’

তিনি আরও বলেন, ‘এ কাজটি মূলত বিশ্ববিদ্যালয়ের পেট্রোল টিমের দায়িত্ব। তারাই নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ানো এ বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।’

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬