ঢাবির প্রতিটি হলে হচ্ছে আধুনিক কম্পিউটার ল্যাব

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ PM
ঢাবির হলগুলোর কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আবেদন করেছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম

ঢাবির হলগুলোর কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আবেদন করেছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের জন্য আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামে এ ল্যাবগুলো শিক্ষার্থীদের গবেষণা, থিসিস প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও অ্যাকাডেমিক কাজের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির কেন্দ্র হিসেবে কাজ করবে।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলকে স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের সেন্টার হিসেবে গড়ে তুলতে চাই। আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে এক অপরিহার্য অনুষঙ্গ হলো- কম্পিউটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সামগ্রিক বাস্তবতায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, জ্ঞান চর্চা, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনে কম্পিউটার ল্যাবের বিকল্প নেই।’

তার ভাষ্য, ল্যাব যদি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে স্থাপিত হয়, তাহলে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমের বাইরেও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি গবেষণা, একাডেমিক কাজসমূহের প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও থিসিস প্রস্তুতিকরণসহ অনলাইনের সব সুবিধা খুবই সহজলভ্য ও দ্রুততর সময়ে পাবে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে প্রস্তুত করতে আরো বেশি সক্ষম হবে।’

তিনি বলেন, ‘এসব চিন্তা থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের ব্যাসিক ডিমান্ড হিসেবে আমরা প্রতিটি আবাসিক হলে ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামক আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করতে যাচ্ছি। যা শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের একটি হাব হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা সামগ্রিক পরিকল্পনার কথা অবহিত করলে তারা এতে সাধুবাদ জানিয়েছেন।’

আরও পড়ুন: সারা দেশে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডাকসুর এ নেতা জানান, প্রতিটি আবাসিক হলে ল্যাবের জন্য শুধু একটি রুম বরাদ্দ দিলে অবশিষ্ট সামগ্রিক কাজ সম্পন্ন করা হবে। কেন্দ্রীয় প্রশাসনকে অবহিত করানোর পাশাপাশি শেখ মুজিব হল ও রোকেয়া হলের প্রোভোস্টকে রুমের জন্য লিখিত আবেদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, দ্রুত প্রতিটি আবাসিক হলে ল্যাবের জন্য একটি রুমের আবেদন করা হচ্ছে। বরাদ্দ পেলে ল্যাব তৈরির কাজ শুরু হবে। কম্পিউটার ল্যাবকে শিক্ষার্থীদের জন্য অধিকতর কার্যকর করতে ইতিমধ্যে কিছু পরিকল্পনা করেছেন বলে জানান মাজহারুল ইসলাম।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬