ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, চিরকুটে লেখা ছিল ‘এই জীবন খুবই কঠিন’

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ AM
মরদেহ উদ্ধার করা পলাশ সূত্রধরের ছবি

মরদেহ উদ্ধার করা পলাশ সূত্রধরের ছবি © সংগৃহীত

ঝালকাঠির বিকনা এলাকার একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঘটে যাওয়া এ ঘটনাটি পরদিন সকালে প্রতিবেশীরা জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

নিহত পলাশ বরিশালের মুলাদী উপজেলার তেরোচড় গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি ফ্রেস টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়েকে বিয়ে করেন তিনি। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

মরদেহ উদ্ধারের সময় ঘরে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল— ‘এই জীবন খুবই কঠিন। আমি আমার ব্যর্থতার যন্ত্রনায় এই সিদ্ধান্ত নিলাম।’

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬