ফাঁকা মেস, পাশেই ৬ শব্দে চিরকুট, চলে গেলেন কলেজ ছাত্রী তিশা

২০ আগস্ট ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:০৫ AM
উদ্ধার করা চিরকুট

উদ্ধার করা চিরকুট © টিডিসি ফটো

খুলনার বয়রায় একটি মেস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ওই এলাকার একটি ৫ তলা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, উদ্ধার করা কলেজ ছাত্রীর নাম তিশা। ১৯ বছর বয়সী তিশা সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার আ. রউফ মোল্লার মেয়ে। তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বয়রা কলেজের বিপরীতে ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে ৩ জন ছাত্রীর সঙ্গে বসবাস করত। তিশা এ ঘটনার দু-দিন আগে বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আবার ওই মেসে ফিরে আসে। কিন্তু তার সঙ্গে থাকা অপর দুই ছাত্রী তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাসায় আর কেউ না থাকার সুযোগে রাতে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তারা অভয়নগর থেকে খুলনার উদ্দেশে চলে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করে তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় তিসার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল বাবা-মা আমাকে ক্ষমা করে দিও।

ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬