স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে স্ত্রীর মৃত্যু

১৩ আগস্ট ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:১৩ PM
অ্যাম্বুলেন্স খাদে

অ্যাম্বুলেন্স খাদে © সংগৃহীত

খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা এবং আরিফ মোল্লার স্ত্রী। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলা নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজনের তেমন কিছু হয়নি, তবে ময়না ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ‘সংবাদ শুনে আমরা ঘটনাস্থলে এসে সবাইকে উদ্ধার করি। পরে তাদের চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরবারের কাছে হস্তান্তর করা হবে।’

স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনবল দ্রুত নিয়োগের তাগিদ সংসদীয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আগে স্বামী, এবার স্ত্রী— দুজনেই হলেন জজ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চায়নের পরও যেকারণে শিক্ষার্থীর একাদশে ভর্তি বাতিল হতে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর পেল সরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬