চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৪ আগস্ট ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৮ AM
আটক আসাদুজ্জামান জনি

আটক আসাদুজ্জামান জনি © সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলাতে শাহনেওয়াজ কবীর টিপু নামে এক ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি টীম।

বুধবার (১৩ আগস্ট) রাতে নগরীর হোটেল রোজ গার্ডেন আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর আসাদুজ্জামানের সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, জনিকে আমরা বুঝে পেয়েছি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ: খুলনা
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬