মহররমের কথা বলে ১৫ আগস্ট পালনের চেষ্টার অভিযোগ

১৪ আগস্ট ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
১৫ আগস্ট পালনের চেষ্টার অভিযোগ

১৫ আগস্ট পালনের চেষ্টার অভিযোগ © সংগৃহীত

খুলনায় মহররমের কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পালিয়ে যান তারা। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নগরীর হেলাতলা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার রাতের শেষভাগে খুলনা নগরীর হেলাতলা মোড় এলাকায় কিছু ব্যক্তি একটি গরু ও ৪-৫টি বড় ডেগ নিয়ে আসে। তারা সেখানে রান্নার কাজ চালিয়ে তা ভিডিও ধারণ করছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের আয়োজন সম্পর্কে জানতে চান। জবাবে তারা জানান, এটি মহররম উপলক্ষে সেহেরাম অনুষ্ঠানের খাবারের আয়োজন 
এ সময় বিএনপি নেতাকর্মীরা আগত লোকজনের পরিচয় জানতে চাইলে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে ৪-৫ জনকে ধরে পুলিশে দেন বিএনপি নেতাকর্মীরা। 

বিএনপির নেতাকর্মীরা জানান, সজিব ওয়াজেদ জয় ফেসবুক পেজে অনুষ্ঠান পালনের নির্দেশ দেন সব জায়গায়। খুলনায় সেই সূত্র ধরে আওয়ামী লীগের লোকজন সেহরামের অনুষ্ঠান বলে প্রচার করে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্টের অনুষ্ঠান পালনের চেষ্টা করছিলেন। এগুলো ভিডিও করে আওয়ামী লীগের ফেসবুক পেইজে দিয়ে দেখাবে যে অনেক বাধা বিপত্তির পরও তারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন।

খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা ফরিদ আহমেদ বলেন, ১৫ আগস্ট শুক্রবার সবকিছু বন্ধ। সেহেতু ১৪ আগস্ট আওয়ামী লীগের দোসররা এখানে গরু জবাই করে মৃত্যুবার্ষিকী পালন করতে চেয়েছিল। কিন্তু আমরা হাতেনাতে ধরলে আওয়ামী লীগের লোকজন বলে এটা মহররম মাসের অনুষ্ঠান চলছে। কিন্তু মহররম মাস আরও দুই মাস আগে চলে গেছে। তখন পরিচয় জিজ্ঞাসা করলে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং চার-পাঁচজনকে ধরে আমরা পুলিশের কাছে তুলে দিই।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা ফরিদ আহমেদ বলেছেন ১৫ আগস্টের অনুষ্ঠান পালনের চেষ্টা করছিল আওয়ামী লীগের লোকজন। কিন্তু আমি এসে জানতে পেরেছি এখানে সেহরামের অনুষ্ঠানের গরু জবাই করার চেষ্টা করছিল। তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। তবে কাউকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপিপন্থীদের ঢোকাতে আগের তালিকা থেকে আউট ২৩ ডাক্তার-নার্স…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার
  • ১৯ মার্চ ২০২৬
স্কুলের নামে ভুয়া পেজ খুলে ছাত্রীর ভিডিও প্রকাশের পর মরদেহ …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence