টাকা না থাকলে বউ ছেড়ে যাবে, তাই মৃত্যুকে আলিঙ্গন

১৭ আগস্ট ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
লোকমান সরদার

লোকমান সরদার © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বাসা থেকে লোকমান সরদার (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই চিরকুটে আত্মহত্যার কারণ লেখা রয়েছে। তবে চিরকুটটি তার লেখা কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত লোকমান সরদার ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। পাখিমারা বাজারে দর্জির দোকান ছিল তার।

ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমার বউ টাকা টাকা করত। আর আমার কথা শুনত না। আমাকে মিথ্যা ভালোবাসত। তা আমি জানতাম। আমি বুঝে গেছি, আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে যাবে। তাই আমি মরে গেলাম।

স্বজনদের ধারণা, স্ত্রীর ভালোবাসা না পাওয়া এবং টাকা-পয়সা না থাকায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন লোকমান।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘লোকমান নামের ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’  

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬