রাকসু নির্বাচন: ৩০৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় সহসভাপতি (ভিপি) ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৩ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) ১৬ জনসহ মোট ৩০৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান।

এদিকে ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দীন আবীরের ব্যালট নম্বর ৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবনের ৭ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা লড়বেন ৫ নম্বর ব্যালট নিয়ে।

অপরদিকে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের ব্যালট নম্বর ৪, জিএস প্রার্থী ফাহিম রেজা লড়বেন ১০ নম্বর ব্যালট নিয়ে এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বিরের ব্যালট নম্বর ১৫।

রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল করে প্রাথমিকভাবে মোট প্রার্থী ছিল ৩১৫ জন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছে ৩০৬ জন।

এ সময় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন। তার মধ্যে আমরা বিভিন্ন কারণে প্রাথমিকভাবে ৭ জনের প্রার্থিতা বাতিল করেছিলাম। বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে—কেউ ব্যাংক রশিদ জমা দেননি, কারও স্বাক্ষর নেই, কারও ছবি নেই, আবার অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। পরে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমান মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জন।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিটিভির লোগো
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল দিতে ব্যয় ১২ হাজার কোটি টাকা,…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬