রাকসু ও সিনেট নির্বাচনে ১৪ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। এ পর্যন্ত ১৪ জন প্রার্থী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রাকসুতে ১১ জন ও সিনেটে ৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যাহারকৃত প্রার্থীদের মধ্যে ভিপি পদে ২ জন, জিএস ১ জন, ক্রীড়া সম্পাদক ১ জন, মিডিয়া সহপ্রকাশনা সম্পাদক ১ জন, সহপরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ২ জন, নারী বিষয়ক সম্পাদক ১ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১ জন, বিতর্ক সম্পাদক ১ জন, কার্যনির্বাহী সদস্য ১ জন এবং সিনেটে ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘আজ বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল। ইতোমধ্যে সেই সময় শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১১ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৩ জনসহ মোট ১৪ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কালকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: জাকসুর ২৫ পদের ২০টিতে ছাত্রশিবিরের জয়

ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের ইতোমধ্যে সব কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এই ধরনের দাবি কতটা যোক্তিক সেইটা বোঝাই যাচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইটা মেনে নিয়ে তারা কী অবস্থায় পড়েছে সেইটাও আমরা দেখছি। তারপরেও যদি সেইটা নিয়ে কোনো আবেদন বা দাবি আমাদের কাছে আসে, সেটা নিয়ে আমরা বিবেচনা করব।’

উল্লেখ্য, আগামীকাল প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর
  • ১৯ মে ২০২৬
নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
  • ১৯ মে ২০২৬
যে ৫ খাবার গরম করে খেলেই বাড়ে লিভার ক্যান্সারের ঝুঁকি
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081