রাকসুর সাবেক সমন্বয়কদের একাংশের প্যানেল থেকে সরে গেলেন ফাহির

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ AM
রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সরে গেছেন ফাহির আমিন

রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সরে গেছেন ফাহির আমিন © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততোই বাড়ছে নাটকীয়তা। নির্বাচন নিয়ে ইতিমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিতসহ ৯টি প্যানেল গঠন হয়েছে। সাবেক সমন্বয়কদের একাংশের নেতৃত্বে গঠন হয়েছে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামের একটি প্যানেল। এ প্যানেল ঘোষণার দুদিনের মাথায় হঠাৎ সরে গেছেন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।  প্যানেল থেকে সরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ফাহির আমিন বলেন, ‘আমি মূলত ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্যানেল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। শিক্ষার্থীদের অধিকারভিত্তিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের রানিং সভাপতি হিসেবে আছি।’ 

আরও পড়ুন: রাকসু নির্বাচনে জোট নয়, পাঁচ ভিন্ন প্যানেলে ভাগ হলেন সাবেক ৯ সমন্বয়ক

ফাহির আমিন আরও বলেন, ‘এখন নির্দিষ্ট একটি প্যানেলে নির্বাচন করলে সামগ্রিকভাবে বিতর্কিত হওয়ার সম্ভাবনা থাকে। সে জায়গা থেকে আমার মনে হলো স্বতন্ত্র থেকেই আমার নির্বাচন করা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তারা সমর্থন দেবে। এতে ভালো কিছু হবে বলে আশা করি।’

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রবাসী স্বামীর আপত্তি, জাসাসের পদ ছাড়লেন ভাইরাল কনটেন্ট ক্…
  • ২৭ নভেম্বর ২০২৬
৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬