রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের প্রার্থী ঘোষণা

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ PM
এজিএস, ভিপি, জিএস প্রার্থী

এজিএস, ভিপি, জিএস প্রার্থী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’নামে নতুন একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন রাবির সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম।

ঘোষিত প্যানেল অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজন আল আহমেদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাহাইর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে শীত কুমার ওরাং, সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত তাঞ্চঙ্গা, সহসাংস্কৃতিক সম্পাদক মো. লাদেন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে সামসাদ জাহান, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক মিথী, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সরোয়ার জাহান নাহিদ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনান হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফা, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে শরিফুল ইসলাম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে কবি গোপাল রায়, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে আর রাফি সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সহপরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম রিজন এবং নির্বাহী সদস্য পদে মাে. ফেরদৌস শরীফ, ইমাম হোসেন, এসএম হাফিজুল ইসলাম, আব্দুল্লাহ আল মুয়াজ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাসিন খান, মাহাইর ইসলাম এবং গোপাল রায়৷

প্যানেল ঘোষণা শেষে সহসভাপতি (ভিপি) ও সিনেটসদস্য পদপ্রার্থী তাসিন খান বলেন, আমরা সর্বজনীন শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। প্যানেল গঠনের ক্ষেত্রে আমরা বিশেষভাবে লক্ষ রেখেছি যাতে এটি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। আমাদের মূল লক্ষ্য হলো রাকসুকে কোনোভাবেই রাজনৈতিক মতাদর্শ প্রচারের হাতিয়ার বানানো না হয়। তিনি আরো বলেন, প্যানেল গঠনের সময় আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি যোগ্য ও নেতৃত্ব গুণসম্পন্ন শিক্ষার্থীদের সঠিক স্থানে রাখার বিষয়ে। তাই আমরা বিশ্বাস করি, আমাদের এই ভারসাম্যপূর্ণ ও যোগ্য নেতৃত্বের প্যানেলকে শিক্ষার্থীরা সমর্থন করবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে।

 

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬