রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ১০২টি ইস্পাতের ব্যালট বাক্স

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ করতে তৈরি করা হচ্ছে ১০২টি ইস্পাতের ব্যালট বাক্স। এক সপ্তাহের মধ্যেই এগুলো প্রস্তুত হবে বলে জানা গেছে। এছাড়া ভোট গণনা করা হবে ইলেকট্রনিক্স মেশিনের মধ্যে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাকসু নির্বাচনে ইস্পাতের ব্যালট বাক্স ব্যবহার করা হবে। অনেকগুলো প্রতিষ্ঠানকে ডেকেছিলাম। কিন্তু স্বল্প সময়ে একটি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারবে না বিধায় কয়েকটি প্রতিষ্ঠানকে কাজ ভাগ করে দিয়েছি। মোট ১০২টি ব্যালট বাক্স করা হবে। প্রতিটি বাক্স করতে আমাদের খরচ হবে তিন হাজার চারশ টাকা করে।

আমাদের ব্যালট পেপার যেহেতু ভাজ করা যাবে না, তাই বাক্স যদি স্বচ্ছ হয় তাহলে ভোটাররা কাকে কাকে ভোট দিচ্ছে সেটা বাহির থেকে দেখা যাবে। তাই ইস্পাতের বাক্স করতেছি। আমরা এমন একটি কাজ করে দিয়ে গেলাম, যা বছরের পর বছর কাজে লাগবে বিভিন্ন নির্বাচনে। 

ভোট গণনা কীভাবে করা হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ভোট গণনা অবশ্যই ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে হবে। অ্যাকাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। অল্প কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে, কোন হলের ভোট কোন অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে সবগুলো বাক্স একসাথে করে, সবাই মিলে এক জায়গায় গণনা করা হবে। এ জন্য আলাদা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।

এদিকে আজ চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে। এই দিন থেকেই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাতে পারবেন। এদিকে গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্রসংগঠন বা স্বতন্ত্র প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। 

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত নয়টি প্যানেল হলো ছাত্রদল মনোনীত ‘আবীর-জীবন-এষা’ পরিষদ, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেইঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১’, ‘অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিটিভির লোগো
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল দিতে ব্যয় ১২ হাজার কোটি টাকা,…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬