রাকসু নির্বাচনে লটারিতে নির্ধারিত হবে প্রার্থীদের ব্যালট নম্বর

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ PM
রাকসু নির্বাচনে লটারিতে নির্ধারিত হবে প্রার্থীদের ব্যালট নম্বর

রাকসু নির্বাচনে লটারিতে নির্ধারিত হবে প্রার্থীদের ব্যালট নম্বর © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের দাবির মুখে ব্যালট নম্বর নির্ধারণসংক্রান্ত নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে ব্যালট নম্বর নির্ধারণ করা হবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাকসুর প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. এফ. নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন নীতিমালা অনুযায়ী, আজ রবিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে লটারির মাধ্যমে কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ব্যালট নম্বর বরাদ্দ দেওয়া হবে।

গতকাল রাতে নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ রবিবার বিকেল ৩টায় সিনেট ভবনে সকল প্রার্থীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানে প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হবে।

আরও পড়ুন: চতুর্থ ধাপেও কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন বঞ্চিত শিক্ষার্থীরা

এর আগে গতকাল শনিবার কয়েকটি প্যানেলের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে ব্যালট নম্বর বরাদ্দ পদ্ধতি নিয়ে আপত্তি জানান। পরে রাতে নির্বাচন কমিশনের জরুরি সভায় নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনের পূর্বের নীতিমালার ৬(৪) ধারা অনুযায়ী বলা হয়েছিল, ‘প্রার্থীদের তালিকা প্যানেল আকারে জমা হলে লটারির মাধ্যমে প্যানেলের ক্রমধারা নির্ধারিত হবে। নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণমালার আদ্যক্ষর ক্রমানুসারে প্রকাশ করবে।’

তবে সংশোধিত নীতিমালা অনুযায়ী বলা হয়েছে, ‘রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর প্রার্থীদের প্রত্যেকের ব্যালট নম্বর প্রতিটি পদের বিপরীতে লটারির মাধ্যমে নির্ধারিত হবে।’

অধ্যাপক এফ. নজরুল বলেন, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা লটারির মাধ্যমে ব্যালট নাম্বার নির্ধারণের সিদ্ধান্ত নিই। এজন্য আমরা নীতিমালা সংশোধন করেছি। আজ বিকাল তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ব্যালট নাম্বার নির্ধারিত হবে। 

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬