চতুর্থ ধাপেও কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন বঞ্চিত শিক্ষার্থীরা

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ PM
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আজ শেষ হচ্ছে

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আজ শেষ হচ্ছে © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আজ রবিবার (সেপ্টেম্বর) শেষ হচ্ছে। গত ৬ সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করার পরদিন ভর্তি কার্যক্রম শুরু হয়। তিন ধাপে আবেদনের পরও অনেক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাননি। ফলে আরও এক দফায় ভর্তির সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক আজ রবিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের আজ ভর্তি পক্রিয়া শেষ হচ্ছে, তারপর আমরা জানতে পারব কেমন শিক্ষার্থী এখনও ভর্তি হয়নি। যারা ভর্তি হতে পারেনি, তাদের জন্য আমরা চলমান ভর্তি প্রক্রিয়া শেষে চতুর্থ ধাপে ভর্তির সুযোগ দেব।’

তিনি আরও বলেন, ‘যে সব শিক্ষার্থী ভর্তি হতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছুই নেই। তারা আবারও আবেদন করার সুযোগ পাবে।’ কবে নাগাদ চতুর্থ ধাপের আবেদন শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করছি চলমান ভর্তি প্রক্রিয়া শেষ হলে ২-৩ দিনের মধ্যে দিয়ে দেব।’

আরও পড়ুন: চাকসুর ভোটও ডাকসুর আদলে, ভোটার বাড়ল দেড় হাজার

গত ৭ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হয় গত ৩ সেপ্টেম্বর। এর আগে ১ সেপ্টেম্বর রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
  • ১৪ জুলাই ২০২৬
অব্যবস্থাপনার অভিযোগে ঝিনাইদহে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান…
  • ১৪ জুলাই ২০২৬
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেফতার:…
  • ১৪ জুলাই ২০২৬
পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বলল ভারত 
  • ১৪ জুলাই ২০২৬
স্কলারশিপে পিএইচডির সুযোগ ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সে…
  • ১৪ জুলাই ২০২৬
হত্যাচেষ্টা মামলায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence