রাকসুর প্রার্থী তালিকা চূড়ান্ত আজ, শুরু হচ্ছে প্রচারণাও

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর)। এদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এর আগ পর্যন্ত ১৪ জনপ্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রাকসুতে ১১ জন ও সিনেটে তিন জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্রভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনগুলোয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণনা ও ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত নয়টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত ‘আবীর-জীবন-এষা’ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১’, ‘অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

নাম প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে ভিপি পদে ২ জন, জিএস ১, ক্রীড়া সম্পাদক ১, মিডিয়া সহপ্রকাশনা সম্পাদক ১, সহপরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ২, নারী বিষয়ক সম্পাদক ১, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১, বিতর্ক সম্পাদক ১, কার্যনির্বাহী সদস্য ১ এবং সিনেটে ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

আরও পড়ুন: জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় এত সময় লাগল কেন?

প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘আজ (শনিবার) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল। ইতোমধ্যে সে সময় শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১১ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৩ জনসহ মোট ১৪ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কালকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের ইতোমধ্যে সব কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এ ধরনের দাবি কতটা যোক্তিক সেইটা বোঝাই যাচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা মেনে নিয়ে তারা কী অবস্থায় পড়েছে সেইটাও আমরা দেখছি। তারপরেও যদি সেইটা নিয়ে কোনো আবেদন বা দাবি আমাদের কাছে আসে, সেটা নিয়ে আমরা বিবেচনা করব।’

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081