গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরে সব প্রার্থী কাজ করবেন, আশা উপদেষ্টা মাহফুজের

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ PM
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ও উপাচার্যসহ নির্বাচন সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিনন্দন জানান তিনি।

মাহফুজ আলম বলেছেন, ‘ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন! ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক, রাজনৈতিকভাবে সচেতন-সক্রিয় এবং জনগণের প্রতি দায়বদ্ধ গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সব প্রার্থী একযোগে কাজ করবেন বলে আশা রাখি। একটি ভালো নির্বাচন উপহার দেয়ায় ভিসি স্যার ও উনার টিমকে অশেষ ধন্যবাদ।’

আরও পড়ুন: তিন দশকের অপেক্ষা ঘুচবে কাল, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

এর আগে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলব, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে।’

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করবে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬