ডাকসু নির্বাচন

এই বিজয় হিজাবী-নন হিজাবী, সবার: জুমা

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ PM
জয়ের পর ঝুমাকে জড়িয়ে ধরেন শিবির সমর্থিত প্র্যানেলের নারী  পার্থীরা

জয়ের পর ঝুমাকে জড়িয়ে ধরেন শিবির সমর্থিত প্র্যানেলের নারী পার্থীরা © ডিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তাদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে নির্বাচিত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। তার এ বিজয়কে তিনি হিজাবী বা নন হিজাবী নারী কিংবা সবার বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বিজয় অর্জনের অনুভুতি প্রকাশ করেন এবং এ বিষয়ে মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর।এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।

তিনি আরও বলেন, যে পরীক্ষায় অবতীর্ণ করেছো তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।

 

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬