আমাকে যারা ভালোবাসেন না, ব্যালটে আক্রোশের ক্রস দিয়েন: জুমা

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ PM
ডাকসু প্রার্থী ফাতিমা তাসনীম জুমা

ডাকসু প্রার্থী ফাতিমা তাসনীম জুমা © টিডিসি সম্পাদিত

ছাত্রশিবির মনোনীত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ডাকসু প্রার্থী ফাতিমা তাসনীম জুমা বলেছেন, ‘যারা আমাকে ভালোবাসেন না, তারা দয়া করে প্রবল আক্রোশে ব্যালট পেপারে আমার নামের পাশে একটি ক্রস এঁকে দিন।’ 

শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে এক কেন্দ্রীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত সেই নেতা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ। তবে তিনি বিষয়টি অস্বীকার করে এআই দিয়ে তার মন্তব্য সংশ্লিষ্ট এ স্ক্রিনশট বানানোর দাবি তুলেছেন।

আরও পড়ুন: ইশতেহারে নজর কম, ভোটারদের শঙ্কা ভয়— গেস্টরুম নির্যাতন, গণরুম ফিরবে কিনা!

এ ব্যাপারে ফাতিমা তাসনিম জুমা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার ব্যাপারে হাসান আল আরিফ নামে ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল। সেটা আজ প্রকাশের পর তা ডিলেট করে দেয়। মানসুরা আলম নামের ছাত্রদলের আরেক নারী নেত্রীও ভিন্ন মতের নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন, যেটা নিয়ে কারো কোনো ব্যবস্থা গ্রহণ দেখছি না।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬