আ.লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জিতেছে: মির্জা আব্বাস

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ PM
বক্তব্য দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বক্তব্য দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস © বিবিসি বাংলা

দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল ‌‌‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে’ ছাত্রলীগের সব ভোট নিয়ে শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসাব মেলে না ভাই।’

বিএনপির এ নেতা এটিকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে, তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করে, ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনওদিন আসতে না পারে।’

আরও পড়ুন: ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা সেভাবেই চললাম। আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে নিল। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জানমালের নিরাপত্তায় বিএনপি নিরাপদ দল বলে উল্লেখ করেন মির্জা আব্বাস।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬