ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ PM
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন, তাদের ও ফলাফল মেনে নেয়া সব অংশগ্রহণকারীকেও অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলব, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয়  হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগনিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানুষিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি। নানা হুমকি ও আক্রমন এসেছে, কখনো থামিনি।’ 

আরও পড়ুন: গণতন্ত্রের কর্মী হিসেবে পরাজয় মেনে নেয়া আমার রাজনীতিশিক্ষার অংশ: মায়েদ

২০২৪ সালের ফেব্রুয়ারীতে এ থিমের ওপর ‘আমি আবু বকর নামে’ উপন্যাসও লিখেছেন জানিয়ে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, এক বইমেলাতেই এটি ১১ বার মুদ্রণ করতে হয়েছিল। তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি। শিবিরের নেতাদের প্রতি আমার অনুরোধ, গণঅভ্যূত্থানকারী সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করুন।’ 

তিনি বলেন, ‘সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙ্গা টেবিল চেয়ার দেখে বস্তির মতো লাগতো, ক্যান্টিন দেখে মনে হতো, লঙ্গরখানা। আর রুমগুলোর ভেতর তো উঁকি দিতেই ইচ্ছে হতো না। কতকিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কত সমস্যা এখানে। আশা করি, ফ্যাসিষ্টমুক্ত এ বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষাথীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন। দোয়া।’

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করবে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬