গণতন্ত্রের কর্মী হিসেবে পরাজয় মেনে নেয়া আমার রাজনীতিশিক্ষার অংশ: মায়েদ

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ PM
ডাকসু নির্বাচনে এজিএস পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ

ডাকসু নির্বাচনে এজিএস পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদলের প্যানেলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেছেন, ‌‌‘গণতন্ত্রের কর্মী হিসেবে পরাজয় মেনে নেয়া আমার রাজনীতিশিক্ষার অংশ। একজন শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী হিসেবে আমি পড়ার টেবিলে বসব, রাজপথে মিছিল করব, আলোচনার টেবিলে সমস্যা নিয়ে কথা বলব। শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে আমি তাদের কন্ঠে কথা বলব।’

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন ডাকসু নির্বাচনে পরাজিত হওয়া তানভীর আল হাদী মায়েদ। ‘সাগর সাঁতরে পেরোনোর পণ করেছি, সবেতো একটা দ্বীপে এসে পৌঁছালাম’ উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৯ সালে প্রথমবর্ষে থাকাকালে আমাকে প্রশ্ন করা হয়েছিল, ১০ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? ঘোরতর ফ্যাসিবাদের আমলে, ভরা মজলিসে আমি বলেছিলাম, ১০ বছর পর নিজেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চাই।’

আরও পড়ুন: ব্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়: হামিম

তিনি আরও বলেন, ডাকসুর মতো বড় একটা প্লাটফর্মে এ বয়সেই আমি সংগঠন কর্তৃক উপস্থাপিত হব, কখনোই ভাবিনি। কিন্তু সংগঠন আমাকে বিশ্বাস করেছে, আস্থা রেখেছে আমার ওপর, আমাকে যোগ্য মনে করেছে। আমি প্রিয় সংগঠনের আস্থার প্রতিদান দিতে পারিনি, জয় করতে পারিনি শিক্ষার্থীদের মন। কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হব, এমন দূর্বলতা আমার মননে নেই।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence