ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নূরুল হক নূর

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ PM
গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর © সংগৃহীত

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান-পরবর্তী ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নবনির্বাচিত নেতাদের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নূর বলেন, ‌জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, যারা অত্যন্ত ধৈর্য্য, কৌশল ও দক্ষতার সাথে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।'

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‌‌‘আশা করি ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দ ‘জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট’ ধারণ করে ক্যাম্পাসের সকল সক্রিয় ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নব দিগন্তের সূচনা করবেন।'

তিনি আরও বলেন, ‌‘এই ছাত্ররাজনীতি হতে হবে জাতীয় রাজনীতির কালো থাবা থেকে মুক্ত, যেখানে মূল লক্ষ্য হবে শিক্ষার্থী ও জাতির কল্যাণ। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, গান-কবিতা, সাহিত্য-সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও বন্ধুত্বের এক পবিত্র তীর্থভূমি।’

 

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬