ব্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়: হামিম

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ PM
ছাত্রদলের লোগো ও শেখ তানভীর বারী হামিম

ছাত্রদলের লোগো ও শেখ তানভীর বারী হামিম © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তাদের কাছে অল্প ব্যবধানে পরাজয় বরণ করেছেন ছাত্রদলের প্যানেল। এতে জিএস হিসেবে লড়েছেন শেখ তানভীর বারী হামিম। এ বিষয়ে অনুভুতি জানিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছেন তিনি। তিনি বলেন, ব‍্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমি খুব সাধারণ একজন মানুষ। হাসি-খুশি তবে সংগ্রামী। জনাব তারেক রহমান ও ছাত্রদল নেতৃবৃন্দ আমাকে সম্মানিত করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস প্রার্থী করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ‍্যে গ্রহণ করেছিলেন, আমার উপর আস্থা রেখেছেন সেটিও ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমি দুঃখ প্রকাশ করছি জনাব তারেক রহমান ও ঢাবি শিক্ষার্থীদের কাছে।

হামিম বলেন, ব‍্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। যদিও এ পরাজয় ভাগ‍্যের কাছে- পরিবেশ ও পরিস্হিতির কাছে এবং নিছক সময়ের কাছে। সারা দেশের মানুষের কত দোআ। নিশ্চয়ই সে দুআ ব‍্যর্থ হবেনা।

হামিম বারী আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার মনের খবর জানতেন, এতোটা সহীহ চিন্তাভাবনা থাকার পরেও কেন তাকদীরে এই পরাজয় রেখেছিলেন জানিনা। আমি চির কৃতজ্ঞ এ দলের প্রতিটা নেতাকর্মীর কাছে, আমার বিশ্ববিদ্যালয় আদর্শিক অগ্রজদের নিকট আমার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেইসব শিক্ষার্থীর কাছে যারা আমার জয় নিশ্চিত ভেবেছিলেন এবং বিশেষ করে সেসকল শিক্ষার্থীদের কাছে যারা মনে করেননি আমি তাদের জন‍্য যোগ‍্য!

 

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence