ডাকসু নির্বাচন

দুই বন্ধু লড়বেন ছাত্রদলের প্যানেলের শীর্ষ দুই পদে

২০ আগস্ট ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৪:৫৬ PM
শেখ তানভীর বারী হামিম ও তানভীর আল হাদী মায়েদ

শেখ তানভীর বারী হামিম ও তানভীর আল হাদী মায়েদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছে। ঘোষিত এই প্যানেলে শীর্ষ দুই পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ সেশনের দুই বন্ধু শেখ তানভীর বারী হামিম ও তানভীর আল হাদী মায়েদ। তারা দুইজন সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শেখ তানভীর বারী হামিম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক। খুলনার সন্তান হামিম দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন। 

এছাড়াও তানভীর আল হাদী মায়েদ একই সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হল কমিটির আহ্বায়ক। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি ছাত্রদলের প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন বলে জানানো হয়।

এদিন ছাত্রদলের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন পান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান।

এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান।

ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো মেহেদী হাসান মুন্না।

আর সদস্য পদে রয়েছেন, সদস্য মো. জারিফ রহমান, সদস্য মাহমুদুল হাসান, সদস্য নাহিদ হাসান, সদস্য মো. হাসিবুর রহমান সাকিব, সদস্য মো. শামীম রানা, সদস্য ইয়াসিন আরাফাত আলিফ, সদস্য মুনইম হাসান অরূপ, সদস্য রঞ্জন রায়, সদস্য সোয়াইব ইসলাম ওমি, সদস্য মেহেরুন্নেসা কেয়া, সদস্য ইবনু আহমেদ, সদস্য সামসুল হক আনান, সদস্য নিত্যানন্দ পাল।

উল্লেখ্য, চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হওয়া সানজিদা আহমেদ তন্বী গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধায় ওই পদে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9