এবার জিএস প্রার্থী হামিমের ফেসবুক একাউন্ট ডিজেবলের অভিযোগ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ PM
শেখ তানভীর বারী হামিম

শেখ তানভীর বারী হামিম © টিডিসি ফটো

কিছুসময় ফেসবুক একাউন্ট ডিজেবল থাকার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। আজ সোমাবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে হামিম লেখেন, ‘বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ- আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ- দেখা হবে বিজয়ে!’

প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো নির্বাচনটিতে নিজেদের প্যানেল দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। কাল ৯ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬