গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আপত্তি নেই—বললেন আবু বাকের

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ PM
আবু বাকের মজুমদার

আবু বাকের মজুমদার © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী আবু বাকের মজুমদার। কিছু জায়গায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠলেও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আবু বাকের মজুমদার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদে যাদেরকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। গতকাল উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কেউ জেতেনি বাগছাসের, সবচেয়ে ভালো করেছে ‘বিদ্রোহী’ প্রার্থী

এরপরও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে প্রতিটি পা ফেলতে গিয়ে আমি শিখেছি। খুব দুঃসময়েও এ ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবকিছু বাজি ধরেছি। আমার ছাত্রজীবনের স্বপ্ন ছিল শেখ হাসিনার পতন, সেটি সফল হয়েছে। যতদিন এ ক্যাম্পাসে থাকব, ততদিন আপনাদের সাথেই আছি।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬