ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু করতে শিক্ষকদের নিয়ে হচ্ছে পর্যবেক্ষক প্যানেল

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে শিক্ষকদের নিয়ে একটি স্বতন্ত্র পর্যবেক্ষক প্যানেল গঠন করা হচ্ছে। এমন তথ্য জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘ভোটারদের আগ্রহী করতে প্রথমবারের মতো আমাদের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের চেয়ারম্যানদের চিঠি দিয়েছি। ডাকসু নির্বাচনে যাতে ছাত্র-ছাত্রীরা আগ্রহী হয়, সেই লক্ষ্যে তাঁরা কাজ করবেন। কারণ, এবার অধিকাংশই নতুন ভোটার। তাদের ভোটদানে উৎসাহ দিতে আমরা কাজ করছি।’

এ সময় রিটার্নিং কর্মকর্তা ও আচরণবিধি-সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী, রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা, সহযোগী অধ্যাপক শারমীন কবীর উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9