ডাকসুর প্যানেলের দুই প্রার্থীর ফেসবুক আইডি উধাও, অভিযোগ মাহিনের

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ PM
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের দু’জনের ফেসবুক আইডি উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার ফেসবুকে পোস্ট দিয়ে এ অভিযোগ করেছেন।

মাহিন সরকার লিখেছেন, ‘আমার প্যানেলের দুই জনের ফেসবুক অ্যাকাউন্ট নাই করে দেওয়া হয়েছে। আমার আইডির রিচ ভয়াবহভাবে ডাউন করা হয়েছে। আমি অনুমান করতে পারি কে বা কারা করতে পারে।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবশ্যই মনে রাখতে হবে, কারা হলে থেকে প্রতিদিনই পাতলা ডাল আর মোটা চালের ভাত খায়, আর কারা ডাকসু উপলক্ষে মিডিয়া নিয়ে খেতে বসে। মনে হয় না রিচ ডাউন করে লাভ আছে। সত্যের বিজয় অনিবার্য।’

আরও পড়ুন: ভাইরাল সেই ছবির ব্যাখ্যায় মানসুরা—নানা মত-পেশার সম্মিলনের ছবি এটি

পোস্টে মিমি বিনতে ওয়ালিদ কমেন্ট করেছেন, ‘ষড়যন্ত্রকারীরা খুব শিগগিরই নিজেদের অবস্থান টের পাবে। ফলাফলের আগে বিজয়ের উল্লাস না হয় করেই নিল!’ জারিফ আহমেদ রাব্বি মন্তব্য করেন, ‘ওই শক্তিটার কি ক্ষমতা, সব নিয়ন্ত্রণ করে ফেলে।’

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬