আদালতেও সুবিধা করতে পারলেন না জুলিয়াস সিজার

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ PM
মো. জুলিয়াস সিজার ও ঢাবি লোগো

মো. জুলিয়াস সিজার ও ঢাবি লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে ভিপি (সহ-সভাপতি) পদে প্রার্থী মো. জুলিয়াস সিজারের দায়ের করা রিট শুনতে হাইকোর্ট অপরাগতা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এমন অপরাগতা প্রকাশ করেন।

আদালত জানায়, ডাকসু নির্বাচন বিষয়ক আপিল বিভাগ ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়েছে। সেই কারণে আমরা ডাকসু নির্বাচনের বিষয়টি নিয়ে কোনো রিট শুনব না।

এদিকে আইনজীবী শিশির মনির তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ডাকসুর নির্বাচন সংক্রান্তে জুলিয়াস সিজারের রীট আদালতের কার্যতালিকা থেকে বাদ। আলহামদুলিল্লাহ।

এর আগে ভিপি (সহ-সভাপতি) পদে প্রার্থী মো. জুলিয়াস সিজার তালুকদারের করা রিট আবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াস সিজারের নাম ছিল এবং তার ব্যালট নম্বর ছিল ২৬। কিন্তু পরে তার বিরুদ্ধে ‘নিষিদ্ধ ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা’ অভিযোগ এনে সলিমুল্লাহ মুসলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে আপত্তি তোলেন।

বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬