‘সম্মিলিত ছাত্র ঐক্য’ নামে ডাকসু প্যানেল ঘোষণা

২৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:০০ AM
সম্মিলিত ছাত্র ঐক্য' নামে ৩ জনের ডাকসু প্যানেল ঘোষণা

সম্মিলিত ছাত্র ঐক্য' নামে ৩ জনের ডাকসু প্যানেল ঘোষণা © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ নামে ৩ জনের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে ভিপি, জিএস ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। তবে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত করছে বলে জানা যায়। রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হচ্ছেন জান্নাতি বুলবুল, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহমুদুল হাসান (সাধারন সম্পাদক, বাংলাদেশ স্টাডি ফোরাম) এবং কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী তালহা নেগাবান।

ভিপি প্রার্থী জান্নাতি বুলবুল বলেন, আগামী ২৬ আগষ্ট মনোনয়ন চূড়ান্ত হবার পর আমরা পূর্ণাঙ্গ প্যানেল আপনাদের সামনে উপস্থাপন করব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু কেন্দ্রীয় সংসদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে সম্মিলিত ছাত্র ঐক্য পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত করছে। আমরা মনে করি, সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কমিটমেন্ট এবং বিশ্বাস।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি দেশের প্রতি আমরা যে অঙ্গীকার ব্যক্ত করেছি, তার প্রতিটি শব্দ এবং তার অন্তর্নিহিত তাৎপর্য আমরা বিশ্বাস করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৩ সালে ৩ জন মিলে সিরাজুল আলম খানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিল যাদের নেতৃত্বে পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়েই স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল, পল্টন ময়দানে পাঠ করা হয়েছিল স্বাধীনতার ইশতেহার। ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের সূচনা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক শিক্ষার্থীর হাত ধরেই যা পরবর্তীতে এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানে রূপ নেয়।

জান্নাতি বুলবুল ৭ দফা অঙ্গীকারের ঘোষণা দেয়।

অঙ্গীকারগুলো হলো : 

১. ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

২. সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ।

৩. শিক্ষার্থীদের স্বার্থবিরোধী আদিপত্য, লেজুড়বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা।

৪. গেস্টরুম নির্যাতন, সন্ত্রাস, দলবাজি, চাদাবাজি মুক্ত বৈষম্যহীন ক্যাম্পাস গঠন।

৫. শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিত করা।

৬. প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রসাশনের তত্ত্বাবধানে হলে বৈধ সীট বরাদ্দ নিশ্চিত করা।

৭. শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা ও বরাদ্দ নিশ্চিত করা।

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9